আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সাথে  নিসচা সিলেট মহানগরের মত বিনিময় 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৭ অক্টোবর) রাত ৮টায় এসএমপির উপশহরস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম, বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার সদর প্রশাসন ও অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ, এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিসি) বি এম আশরাফ উল্লাহ তাহের, এসএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, সিলেট বিআরটিএ এর উপপরিচালক (ইঞ্জি:) মোঃ ডালিম উদ্দীন।

আরও বক্তব্য রাখেন, নিসচা মহানগরের সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি ডা: মনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক আহসান হাবিব, আইন বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, প্রকাশনা সম্পাদক শেখ মো: লায়েক মিয়া, কার্যকরি সদস্য নাজিম উদ্দিন, শাহীন হোসেন, আকবর মিয়া, মনসুর আহমদ, কয়েছ আহমদ সাগর, আনোয়ার হোসেন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনাগন, সহকারী পুলিশ কমিশানারগণ ও ৬টি থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

নিসচার সিলেট মহানগরের পক্ষ থেকে হকারমুক্ত ফুটপাত, মহানগরীর ভিতরে নাম্বারবিহীন সিএনজি চলাচল নিষিদ্ধকরণ, মহানগরীর গুরুত্বপূর্ণস্থানে জেব্র ক্রসিং স্থাপন, সিএনজি পার্কি নির্ধারণ, ব্যটারীচালিত অটোরিক্সা চলাচলে নিষিদ্ধকরণ ও সিলেট সিটিতে আধুনিক ট্রাফিক সিগনাল স্থাপন সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপন করা হয়। তার পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম বলেন, নিসচার দাবিগুলো যুক্তিসংগত এই দাবিগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সড়ক নিরাপদ হউক এটা সকলেই চায়। হকারমুক্ত ফুটপাত উচ্ছেদ করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। তাদের জন্য নির্ধারিত বসার জায়গা থাকলেও তারা সেখানে যেতে চায় না, প্রায় ফুটপাতে জিনিষপত্র নিয়ে বসে থাকে এবং পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নিচ্ছে। ব্যাটারীচালিত অটোরিক্সাও বন্ধের জন্য প্রতিনিয়ত অভিযান চলছে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকে সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সিলেট নগরীকে যানজট, হকারমুক্ত ও দুর্ঘটনামুক্ত পরিস্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সবাই একযুগে কাজ করতে হবে। নিসচা সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই। নিসচা সড়ক দুর্ঘটনা রোধে এই কার্যক্রমকে চালিয়ে যাওয়ার আহবান জানান।