আজ-  ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» শারদীয় দুর্গোৎসব উপলক্ষেকমলগঞ্জে সহ¯্রাধিক চা শ্রমিকের মাঝে ইউপি সদস্য ধনা বাউরির বস্ত্র বিতরণ «» কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর 

সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামীকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই


ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। একমাত্র ইসলামই পারে বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকানোর আগেই দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানব রচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে নেতা কর্মীদের কাজ করতে হবে। ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ মানুষ ইসলামের একই দুরবস্থা তা বিগত সময় দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে  এখন ইসলাম প্রতিষ্ঠায় কল্যাণকর দিকগুলো তুলে ধরে বোঝাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ১১নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় মেডিকেল রোডে পিডিবি মসজিদের সম্মুখে সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালী থানার সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সেক্রেটারি মোঃ মনির হোসাইন, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, সদস্য  ইসমাঈল হোসেন প্রমুখ।