আজ-  ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত «» আউশক্ষেত ও শাকসবজি ক্ষতিগ্রস্তকমলগঞ্জে নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি «» শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর «» তিনি ইচ্ছে করলে, ডিসি এসপির চাকরি খেয়ে ফেলতেন পারেন এক টেলিফোনে «» মৌলভীবাজারে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: অভিযানে আমান উল্লাহ নামীয় এক ব্যক্তি আটক। «» দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব «» কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত «» মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে  আন্তঃধর্মীয় সংলাপ «» বগুড়া আদমদীঘিতে তিন মৎস্য খাদ্য ব্যবসায়ীর জরিমানা

বগুড়া আদমদীঘি ও সান্তাহারে কোকো স্মৃতি সংসদের কমিটি ঘোষণা 

( বগুড়া) প্রতিনিধি:

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখার নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয় ও সাধারন সম্পাদক এস,এম রবিউল হাসান দারুন এই দুই কমিটির অনুমোদন দেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আদমদীঘি উপজেলা কমিটিতে আতাউর রহমানকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া জাহিদুল ইসলামকে সিনিয়র সহসভাপতি ও সুপাউল ইসলামকে সহ-সাধারন সম্পাদক, বুল মাহমুদ ঠান্ডুকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এদিকে সান্তাহার পৌর কমিটিতে ইকবাল হোসেনকে সভাপতি ও মোনায়ের হোসেন রকেটকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলাম কোয়েলকে সিনিয়র সহসভাপতি ও আব্দুল মোমেনকে সহ- সাধারন সম্পাদক, রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।##