আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁয় সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত

(নওগাঁ) প্রতিনিধি :

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নওগাঁয় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। এসময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈকত ইসলাম, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি রায়হান আলম, ট্রাফিক ইন্সপেক্টর আফজাল, বিআরটিএর সহকারী পরিচালক ফয়সাল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সড়ক দুর্ঘটনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এবং কিভাবে সমাধান করা যাবে তার চিত্র তুলে ধরেন।