আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

বগুড়া জেলা জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। প্রচন্ড বিপ্লবের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছে। আর জামায়াত নেতারা পালায়না। তারা দেশকে ভালবেসেছে বলেই বিগত সরকারের ফাঁসি কে হাসি মুখে মেনে নিয়ে দেশের মাটিতে শুয়ে আছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের আশা আকাক্ষার প্রতিফলন ও সংস্কার কাজ দ্রুত শেষ করবে। নির্বাচনের জন্য যাচাই বাছাই কমিটি সুন্দর মানুষদের খুঁজে বের করে দায়িত্ব দিবে। তিনি বুধবার বগুড়ার শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া জেলা জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে বক্তব্য দান কলে এ কথা বলেন। তারবিয়াত সেক্রেটারী মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর অধ্যক্ষ মাও: আব্দুল হক সরকার, পূর্ব জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, পশ্চিম জেলা সেক্রেটারী মুঞ্জুুরুল ইসলাম রাজু, আব্দুল মমিন, হাফেজ আব্দুন নুর, মতিউর রহমান, মিজানুর রহমান, মাওলানা মোফাজ্জল হক প্রমুখ। অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির লক্ষে সবাইকে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আর কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলেই দেশ কল্যাণ রাস্ট্রে পরিণত হবে।