আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। (মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪) প্রতিষ্ঠা বার্ষিকী’র আয়োজক কমিটির উদ্যোগে দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচী

পালিত হয়। কর্মসূচীর শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সাড়ে ৮টায় কলেজ ক্যাম্পাসে কালার ফেস্ট ও বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালি শেষে কেক কর্তন করেন কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এবং সাবেক উপাধ্যক্ষ ও ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাজাহান আলী। উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আ ফ ম আনোয়ার হোসেন, ডাঃ শরিফুল ইসলাম, উদযাপন কমিটির মধ্যে ছিলেন ডা: মো;আনিসুর রহমান, ডা:মো: ইউনুস আলী, ডাঃ মোঃ সাইফুর রহমান ,ডাঃ মোঃ আনোয়ার উল্লাহ শাহিন, ডাঃ মো:আব্দুল আলিম, ডাঃ একেএম মইনুল হোসেন রাব্বি, ডাঃ মোঃ শফিকুল ইসলাম বিটু, ডাঃ রাশেদ, ডাঃ কাইয়ুম, ডাঃ শরীফ। অনুষ্ঠানে যোগদিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে (szmc day) হিসেবে মনোনীত হয়। আজ ৩৩ তম ব্যাচ মেডিকেলে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরাও অংশ নেন। উল্লেখ্য যে, ১৯৯২ সালে ৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উদ্বোধন করেন। তাই উক্ত দিনটিকে একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ-ডে  হিসেবে মনোনীত হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় র‍্যাফেল ড্র ’র মাধ্যেমে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করা হয়।