আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া আমদীঘিতে ৪হাজার ৬০ কৃষক পেলেন বিনামুল্যে প্রণোদনার বীজ ও সার

  (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ৪হাজার ৬০জন কৃষি উপকার ভোগি কার্ডধারী কৃষক কৃষাণী পেলেন রবি মৌসুমের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তর চত্বরে এ বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ, পল্লী উন্নয়ন অফিসার তহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান প্রমুখ। উল্লেখ্য : আদমদীঘি উপজেলার 

বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৬০জন কৃষক কৃষাণীদের মাঝে গম, ভুট্রা, সরিষা শীতকালিন 

পেঁয়াজ, মুগ. মসুর. খেসারী ডাল বীজ ও সার প্রদান করা হয়। এরমধ্যে ১১০ জনকে ২০ কেজি করে 

গমবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৫০জনকে ২ কেজি করে ভুট্রাবীজ ও ৩০ 

কেজি সার , তিনহাজার ৭শ জনকে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি সার, ২০জনকে ১ কেজি 

করে শীতকালিন পেঁয়াজ বীজ ও ২০ কেজি সার, ১০ জনকে ৫ কেজি করে মুখ ডালবীজ ও ১৫ কেজি 

সার, ৬০জনকে ৫ কেজি মসুর ডালবীজ ও ১৫ কেজি সার এবং ১০জনকে ৮ কেজি করে খেসারী ডাল 

বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিনামুল্যে প্রদান হয়।