আজ-  ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ার উদ্যোগ «» জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ «» বগুড়া সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ        «» আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সান্তাহারে অটোরিকশা সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ «» বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিলেটের শুটার ‘আনসার’ সহযোগিসহ র‌্যাব এর জালে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ‘শুটার’ আনসার ও তার অপর  সহযোগিসহ নাঈমকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন  বাংলাদেশ (র‌্যাব)  গ্রেফতার করেছে। 

গ্রেফতার আনসার আহম্মদ রাহুল সিলেট মহানগরীর মেজরটিলা সৈয়দপুর আবাসিক এলাকার বাসিন্দা উনাই মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম নাঈম মহানগরীর মেজর টিলা ইসলামপুর কলোনীর বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।

বুধবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার আরো জানান, সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকায় গত ২৮ আগষ্ট এসএমপির শাহপরান থানায় দায়েরকৃত একটি মামলায় আত্বগোপনে থাকা শুটার আনসার আহম্মদ রাহুল ও তার সহযোগি আমিনুল ইসলাম নাঈমকে বুধবার র‌্যাব-৯, সিপিএসসি’র একটি টিম সিলেটের ওসমানীনগরের বড় হাজিপুর এলাকায় থাকা নিকটাত্বায়ীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ‘শুটার’ আনসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃদের এসএমপি সিলেটের শাহপরান থানায় সোপর্দ করা হয়েছে।