আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হলেন মু.জিল্লুর রহমান

মোজাম্মেল আলী:ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন পেয়েছেন সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মু.জিল্লুর রহমান ।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়েছে। 

জনাব মু. জিল্লুর রহমান দেশের অন্যতম বিদ্যাপীঠ সিলেট সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগে ২২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৯ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে একই কলেজে যোগদান করেন এবং ২০২১ সালের ৩০ জুন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সিলেট সরকারি মহিলা কলেজে সমাজকর্ম বিভাগে যোগদান করেন একই সাথে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি দীর্ঘ ২০বছর ১১মাস ১০ দিন সিলেট সরকারি মহিলা কলেজে এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স শ্রেণিতে অত্যান্ত সুনামের সাথে পাঠদান করেন। স্যারের অনেক ছাত্রী দেশে -বিদেশে ছড়িয়ে আছে। 

নবনিযুক্ত অধ্যক্ষ বলেন, ‘ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞপন করেন। কলেজটির শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কলেজর সার্বিক উন্নয়নে সবার সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, জনাব মু. জিল্লুর রহমানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও মানাউরা গ্রামে। এদিকে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাওয়ায় গ্রামবাসী, গোয়াইনঘাট উপজেলাসহ শুভাকাঙ্ক্ষী ও ছাত্র -ছাত্রীরা খুশি হয়ে স্যারকে ব্যাক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তায় সরব হয়ে উঠেন ।