আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পুনর্মিলনী ও মিলনমেলা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। 

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান -এর উদ্যোগে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা-এসব আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব তোহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেম আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, সাবেক অধ্যক্ষ, বাদেদেওরাইল কামিল মাদরাসা; মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব বিল্লাল হোসেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর জনাব মোঃ রাজীব হোসেন; এবং জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার অর্ধশতবর্ষ উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকরা সকল প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা। এই পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, স্মৃতিচারণ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আয়োজকদের প্রত্যাশা।