আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জের যোগীবিলে শৈব যোগী সংঘের আয়োজন মহাশিবরাত্রী পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে মহান শিবচতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজন ২দিন ব্যাপি নানা ধর্মীয় কর্মসুচী গ্রহণ করা হয়। এ উপলক্ষে গত রোববার “যোগীকুঞ্জ শিবাঙ্গনে” পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। নানা আয়োজনের পর সোমবার রাতে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা।
শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথ এর মাধ্যমে সমবেত প্রার্থনা শুরু হয়। প্রার্থনা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শত শত ভক্তবৃন্দের ”হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- “শিব এব কেবলো।” শিবরাত্রি মহাব্রত পালন করলে পরমপ্রভু সদাশিব প্রসন্ন হন।
শৈব যোগী সংঘ ১৭ বছর ধরে এই মহাব্রত পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়। এদিকে মহাশিবরাত্রি উপলক্ষে শৈব যোগী সংঘ লক্ষীপুর শাখা ও সিদ্ধেশ্বরপুর শাখা যথাযথ নিয়মে মহাশিবরাত্রি পালন করছে বলে জানা গেছে।