মৌলভীবাজারে শিক্ষার্থীদের মাঝে ড্রেস ও শিক্ষা উপকরন বিতরণ
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রপরিষদ এর উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রাক্তন ছাত্রপরিষদ এর সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, চ্যানেল ওয়ান ও দৈনিক রূপালী বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রবাসী শাহজাল সনর, আব্দুল কাইয়ূম আংগুর মিয়া, শুভ্রত চন্দ্র বিশ্বাস,রিপন মিয়া, সুমন চৌধুরী, জুবায়ের আহমেদ,মুর্শেদ আলী, নাজিম প্রায় দশজন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও দশজন কে শিক্ষা উপকরন প্রদান করা হয় এবং পরবর্তীতে আরো কিছু শিক্ষার্থীকে ড্রেস প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।






