আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বই পড়ার মাধ্যমেই আলোকিত মানুষ হওয়া সম্ভব- বই ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

সালেহ আহমদ (স’লিপক):

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’ এর বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বই পড়ার মাধ্যমেই আলোকিত হওয়া সম্ভব। শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ করে তুলে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যদি বিভিন্ন লেখকের বই পড়ি এবং বই থেকে জ্ঞানার্জন করি, তাহলেই নিজেদেরকে আলোকিত মানুষ করে গড়ে তুলা সম্ভব হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠক-শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ এবং সুলতানার স্বপ্ন পাঠপ্রতিক্রিয়ার সনদপত্র বিতরণ অনুষ্ঠান বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। বিশেষ অতিথি ছিলেন দীঘলবাক হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ, পল্লি চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ।

অন্যান্যের মাঝে গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সজীব দাশ, অর্ঘ্য দাশ, দিয়া দাশ, মনসা রাণী দাশ, দিঘি দাশ, মুক্তা দাশ, সৃষ্টি রাণী দাশ, রকি দাশ, নয়ন দাশ, প্রীতম দাশ, পুলক দাশ, বিশাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলনে মুক্তাহার গ্রামের দুইজন ভাষা সৈনিক বাণী কান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে সারাদেশ থেকে বাছাই করা ৫০টি বেসরকারি গ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের চতুর্থ মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়। এতে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর জন্য হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগচীর একদিন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীর জন্য মাহমুদুল হকের খেলাঘর নামক গ্রন্থ প্রদান করা হয়েছে।