আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিশিষ্ট লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত

আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য -অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

শহিদুল ইসলাম, সি‌লেট প্রতিবেদক:

মানুষের কল্যাণে সকলকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় সিলেটের উপাচার্য অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী। ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড এর ডিজিএম লেখক, গবেষক মোহাম্মদ জসীম উদ্দিনের লেখা ছোটদের মোহাম্মদ (সা:), সমসাময়িক ভাবনা, হৃদয়ের কথন এই ৩টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিসি সরওয়ার উদ্দিন আরো বলেন, আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শত কর্ম ব্যস্ততার মধ্যেও লেখক-গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সৃজনশীল ও সৃষ্টিশীল জগতকে তিনি ছাড়তে পারেননি। তাঁর এই বইতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন কর্ম মানুষের অনুকরণীয় হয়ে থাকবে, এছাড়া সমসাময়িক ভাবনা বইতে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে, তেমনি সমাজ বাস্তবতার দুর্দান্ত ছবি এঁকেছেন তিনি। এই বইগুলি লেখককে আজীবন বাঁচিয়ে রাখবে।

বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও খলিলুর রহমানের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো.মোজাম্মেল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট এর বাংলা বিভাগের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো: আলমগীর হোসাইন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক হাকালুকি প্রকাশন এর স্বত্বাধিকারী লুৎফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেখক-গবেষক ও ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম (প্রশাসন) ও তিনটি বইয়ের লেখক মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, চট্টগ্রাম সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বাসস সিলেট এর ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, কবি মুহিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক কবি হাজী এম আহমদ আলী,সিনিয়র সাংবাদিক কবি আহমাদ সেলিম, সিনিয়ার সাংবাদিক গুলজার আহমদ, এজাজ আহমদ প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন।