আজ-  ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» OPPO Becomes One & Only Phone Brand to Announce 90 Days Replacement Guarantee this Pohela Boishakh «» রাজনগরে কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  «» বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন «» নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা। «» শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড «» বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত «» নওগাঁয় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু:  তদন্তের দাবি পরিবারের «» নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় «» কমলগঞ্জে ৮-১০ এপ্রিল ঐতিহ্যবাহী মণিপুরি “লাই হারাওবা” উৎসব «» নওগাঁর  মাদক সেবনরত অবস্থায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারী আটক 

বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

  (বগুড়া) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের অভিযানে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ পারভেজ হাসান (২২), পিতা মোঃ আব্দুর সাত্তার, সাং-ছোট কাশিমালা, কাহালু-বগুড়া। অভিযানকালে তার নিজ বাড়ির মাটির দেয়াল ও টিনের চৌচালা দক্ষিণ দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট ঘরের পূর্ব পার্শ্বের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তার দেহ তল্লাশিকালে ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি পুরাতন itel ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।