আজ-  ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের পতনঊষার ইউপিকে আধুনিকায়নে রূপান্তরের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফার «» মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা «» কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ «» বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা «» নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা।  «» নওগাঁ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা «» মৌলভীবাজারে বর্ণাঢ আয়োজনের মধ দিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ পালিত «» শোক সংবাদ॥ মো. বশির মহাজন ॥ «» কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র মুঈদ আশিক চিশতী «» OPPO A6s Pro Introduces Bangladesh’s First AI Auto Zoom Camera with Bachelor Point

কমলগঞ্জের পতনঊষার ইউপিকে আধুনিকায়নে রূপান্তরের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফার

সালেহ আহমদ (স’লিপক):

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাওঃ আবু হানিফা। সম্প্রতি তিনি মাঠপর্যায়ে জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে জোরদার অংশগ্রহণ করছেন।

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আবু হানিফা জানান, তিনি নির্বাচনে জয়লাভ করলে পতনঊষার ইউনিয়নকে আধুনিকায়নে রূপান্তর করবেন।

দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা বিএনপি নেতা মাওঃ আবু হানিফা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই। ইনশাআল্লাহ, সুযোগ পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলব।

আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে এলাকায় উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি তার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরছেন এবং সবার সহযোগিতা কামনা করছেন।

মাওঃ আবু হানিফা সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের পতনঊষার ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।

আগামী নির্বাচনকে ঘিরে তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় মাওঃ আবু হানিফা সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থিতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।