আজ-  ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের পতনঊষার ইউপিকে আধুনিকায়নে রূপান্তরের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফার «» মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা «» কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ «» বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা «» নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা।  «» নওগাঁ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা «» মৌলভীবাজারে বর্ণাঢ আয়োজনের মধ দিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ পালিত «» শোক সংবাদ॥ মো. বশির মহাজন ॥ «» কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র মুঈদ আশিক চিশতী «» OPPO A6s Pro Introduces Bangladesh’s First AI Auto Zoom Camera with Bachelor Point

নওগাঁ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর ও পরানপুর গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে মাটি খনন ও পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ টি মামলা করা হয়। এই মামলায় অভিযুক্তদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে মান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ   জানান,কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।