আজ-  ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ৮ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের পতনঊষার ইউপিকে আধুনিকায়নে রূপান্তরের ঘোষণা চেয়ারম্যান পদপ্রার্থী আবু হানিফার «» মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা «» কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ «» বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে আলোচনায় যারা «» নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা।  «» নওগাঁ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা «» মৌলভীবাজারে বর্ণাঢ আয়োজনের মধ দিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ পালিত «» শোক সংবাদ॥ মো. বশির মহাজন ॥ «» কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র মুঈদ আশিক চিশতী «» OPPO A6s Pro Introduces Bangladesh’s First AI Auto Zoom Camera with Bachelor Point

মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

সালেহ আহমদ (স’লিপক):

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাজার মনিটরিং টিম।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) মৌলভীবাজার পৌর শহরের শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী দোকনে মনিটরিং করা হয়। চলমান তদারকি অভিযানে মালামাল ক্রয়ের রশিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের পশ্চিমবাজারে ডিম সবজিসহ বিভিন্ন দোকানে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোঃ আল আমিন জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং ন্যায্য দাম নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।