আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁ  পোরশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা

(নওগাঁ) প্রতিনিধি : কতৃপক্ষের বিনা অনুমতিতে ভেকু ইঞ্জিন দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস। কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাঙ্গুরিয়া মৌজা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই জরিমানা আদায় করা হয়। এসময় মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, দোকানে মূল্যতালিকা না থাকা ও এ্যাডিট করে শিশু খাদ্যের মূল্য বৃদ্ধির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরাইগাছি বাজারের নজরুল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা, রেজাউল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা এবং রমজান আলীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস জানান, প্রাথমিকভাবে জরিমানা আদায় পূর্বক সকল দোকানদারকে ও ভেকু চালককে শতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোঠর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।