আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজার-৪ আসনের এমপি হাজী মুজিবে সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময় 

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী-এর সঙ্গে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে শ্রীমঙ্গলের একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 

সভায় এমপি আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ৮৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ এলাকায় প্রায় ৫৮ শতাংশ মুসলিম এবং ৪২ শতাংশ হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠীর ভোটার বসবাস করেন। 

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসি, মনিপুরী, দেববর্মা, সাঁওতাল, মুন্ডা, ওরাঁও, কন্দসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, যাদের অনেকেরই উভয় দেশে আত্মীয়-স্বজন রয়েছে।

তিনি নৃগোষ্ঠীসহ বাঙালি জনগোষ্ঠীর জন্য আইসিসিআর স্কলারশিপ প্রদান, কর্মমুখী ও জীবনমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভারতীয় হাই কমিশনের সহযোগিতা কামনা করেন।

জবাবে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ বলেন, এমপির উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং বাস্তবায়নে তিনি নিজেও উদ্যোগী থাকবেন। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরদারে ভারত সরকার যত্নশীল থাকবে বলেও জানান তিনি। 

এসময় সভায় ভারতীয় হাই কমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

এর আগে সহকারী হাই কমিশনার শ্রীমঙ্গলস্থ শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। 

ছবির ক্যাপশন:  শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী-এর সঙ্গে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ-এর এক মতবিনিময়