আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আদমদীঘি সড়ক দুর্ঘটনায় নিহত ১

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের সদ্য বিদেশ ফেরত যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহের পাশে কালভাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েক দিন আগে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসেন। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্তুতি গ্রহণ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিদেশ ফেরত আকাশ হোসেন মোটরসাইকেলযোগে তিনি বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহের পাশে কালভাটের কাছে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন বাদি না থাকার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।