আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ভেজাল জিরা মসলা তৈরির দায়ে মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ মার্চ) সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানায় ভেজাল উপাদান দিয়ে জিরা মসলা তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।