আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের শিক্ষার মান উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

তিনি বলেন, দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়ন এবং বিশেষ করে সিলেটের শিক্ষার মান বৃদ্ধির ক্ষেত্রে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ছাড়া কোনো প্রাইভেট প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে গড়ে উঠেছে। তবে কিছু প্রতিষ্ঠানের মান এখনও আশানুরূপ নয়। এক্ষেত্রে প্রাইভেট স্কুল এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার (৯ মার্চ) সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ রয়েল মার্ক হোটেলে প্রাইভেট স্কুল এসোসিয়েশন আয়োজিত পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী এসব কথা বলেন।

প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদারের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সহ-সভাপতি ও নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান নুরুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেটের সভাপতি সাজিদুর রহমান এবং সিলেট অনলাইন ক্লাবের সভাপতি গুলজার আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা বেগম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সূর্যোদ্বয় এতিম স্কুলের প্রধান শিক্ষক হাসান তালুকদার সুহেল, কার্যকরী কমিটির সদস্য ও গ্রান্ট পায়োনিয়ার স্কুলের অধ্যক্ষ হাবিব আল নূর এবং এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।