প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ ১১/০৩/২০২৬
ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল
আসন্ন ঈদুল ফিতরের পূর্বে প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত নির্বিশেষে সকল শ্রমিককে মার্চ মাসের মজুরি ও মাসিক মজুরির সমপরিমান উৎসব বোনাস প্রদানের দাবিতে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘ শহরে বিক্ষোভ মিছিল করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ তারাবির নামাজের পর রাত ১০ টায় শহরের চৌমুহনাস্থ কার্যলয় হতে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি নিরজ্ঞন দাশ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন আহমদ, হোটেল শ্রমিকনেতা খোকন মিয়া, আলমগীর হোসেন, রিকশা শ্রমিকনেতা আবু তাহের, রাফিক মিয়া প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন সরকারের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১২ মার্চের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস প্রদানের নির্দেশ দেওয়া হয়। একই সাথে রপ্তানিমূখী শিল্পের শ্রমিকদের মজুরি বোনাস পরিশোধের জন্য স্বল্প সুদে বিশেষ সুবিধায় ২,৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ছাড় করা হয়েছে। কিন্ত তারপরও অনেক শ্রমিকই সময় মত মজুরি ও বোনাস পান না। প্রাতিষ্ঠানিক শিল্প সেক্টরে তাও কিছু কিছু শ্রমিক বোনাস পেয়ে থাকলেও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের বিশেষত হোটেল-রেস্তোরাঁ, মুদ্রণ, লোকাল গার্মেন্টস, দর্জি, স’মিল, পাদুকা, দোকান কর্মচারী, নৌযানসহ পরিবহণ শ্রমিক ইত্যাদি ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা ঈদ বোনাস পান না বলেই চলে। অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ ও শ্রমবিধিমালা-২০১৫ অনুযায়ী সকল শ্রমিককে উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ঈদ আসলেও শ্রমিকদের মজুরি বোনাসের জন্য রাস্তায় নামতে হয়। তখন আবার মালিকদের পাহারাদার রাষ্ট্রীয় বাহিনী অনেক সময় শ্রমিকদের উপর চড়াও হয়। অথচ শ্রমিকদের আইনগত অধিকার বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্টান শ্রমদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকরা বার বার আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পান না। এমন অবস্থায় শ্রমিকদের আন্দোলন সংগ্রাম বিকল্প কোন পথ নেই। সভায় বক্তারা বলেন প্রবাসে নিয়োজিত শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে রাষ্টীয় অর্থনীতির চাকা সচল রাখলেও চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে ইতোমধ্যে বাংলাদেশী ৪ জন প্রবাসী শ্রমিক নিহত হলেও রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে মৃত্যু ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা বিশ্ব বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও তার প্রতিপক্ষ চীন-রাশিয়ার মধ্যে তীব্র প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতার ফলশ্রুতিতে ইরানের উপর সামরিক আক্রমন ও আগ্রাসন চালিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধে নিরিহ জনসাধারণের মৃত্যুর পাশাপাশি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরেক দফায় বেড়ে মূল্যস্ফীতি লাগামহীন হওয়ার আশঙ্কায় রয়েছে। বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে একক পরাশক্তি মার্কিন সাম্রাজ্যবাদ নেতৃত্বে পাশ্চাত্য এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন এদেশকে স্ব স্ব পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করতে চায়। বক্তারা বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে জাতীয় ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আন্তঃসা¤্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল
Catagory : সারা দেশ | তারিখ : মার্চ, ১১, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত






