আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ

পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ
মৌলভীবাজারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে আজ ১৪ মার্চ সকালে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এবং মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার নির্দেশনার আলোকে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এ সময় মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন-সহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ সমন্বিত অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ অতিক্রম করে চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে ঝুলিয়ে রাখা অবৈধ পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়। একইসঙ্গে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে স্প্রে করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন ড্রেন, নালা-নর্দমা এবং আবাসিক এলাকার আশপাশে জমে থাকা পানি অপসারণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ কর্মসূচির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।