আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি  ট্রাস্ট অনুমোদিত, সিলেটের গোয়াইনঘাট উপজেলার
নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার
বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল  ২৭ রামাদান,১৬ মার্চ ২০২৬ হলরুমে অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাও আইনুল হকের সভাপতিত্বে, সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায়  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্র হাফিজ আতিকুর রহমান এবং নাতে রাসুল (সাঃ)পরিবেশন করেন খামিছ জামাতের ছাত্র ফরহাদ হুসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী হোছাম উদ্দিন, শিক্ষকদের পক্ষে  বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী মাও আমির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দিরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মুফতি কামরুল ইসলাম ।
সেন্টারের  প্রধান ক্বারী মাওলানা মুজিবুর রহমান সাহেব দিক নিদর্শনা মুলক নসিহত পেশ করেন এবং মিলাদ পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন  সেন্টারের সকল ক্বারী সাহেব বৃন্দ ও  মুরব্বি  ফজর আলী , আব্দুল জলিল, দুবাই প্রবাসী ক্বারী বশির উদ্দিন, জামাল উদ্দিন সহ প্রমুখ।
ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্য এবং প্রধানকারী মাওলানা মুজিবুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শাখার সম্মানিত শিক্ষক হিসেবে ছিলেন -প্রধানকারী মাওলানা মুজিবুর রহমান,সহকারী শিক্ষক,মাওঃ আমির উদ্দিন, কারী শাহিন আহমদ,কারী শামীম আহমদ,কারী মনিরুজ্জামান,কারী হাফিজুর রহমান,কারী হুসাম উদ্দিন,কারী জিহাদ হোসেন,কারী রুহুল আমিন।জামাতে সুরা হতে জামাতে খামিছ পর্যন্ত ছয়টি জামাতে এবছর পাঁচ শতাধিক শিক্ষার্থী তাজবিদ সহ কুরআন শিক্ষা কোর্সে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে এই দারুল কিরাত শাখা কুরআন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্বারী সনদ লাভ করেন এবং অসংখ্য শিক্ষার্থী সহিহ শুদ্ধ ভাবে কুরআন পড়তে শিখেছে।