আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

বগুড়া সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২য় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী সাদ্দাম হোসেন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে  উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে। সান্তাহার শহর পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত তিন মাস আগে সাদ্দাম হোসেন ২য় বিয়ে করে রিমু বানুকে (১৯)। বিয়ের পর তাকে সান্তাহার পৌর শহরের একটি বাসায় ভাড়া নিয়ে স্ত্রী আর শাশুড়ি রাখেন। কিন্তু  সাদ্দাম হোসেন নিয়মিত ওই বাসায় থাকতো না। মাঝে মধ্যে ২য় স্ত্রীর বাসায় আসেন। সোমবার দুপুরে সাদ্দাম হোসেন ২য় স্ত্রীর বাসা শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় আসে। এসে স্বামী- স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ছিলেন। পাশে রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে সাদ্দাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন রিমু ঘুমিয়ে আছেন ওকে ডাকেন না। শাশুড়ি সন্দেহ হলে ১০ মিনিট পরে ঘরের ভিতর গিয়ে দেখতে পায় রিমু মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। অনেক ডাকাডাকি পর সাড়া শব্দ না পেয়ে চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।