আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু

সাংস্কৃতিক চর্চা জোরদারে সম্মিলিত উদ্যোগের আহ্বান এমপির

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’।

শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আয়োজনে উৎসবটির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, একসময় শ্রীমঙ্গল দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নাটক, গান ও নৃত্যসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ অঞ্চল ছিল প্রাণবন্ত। তবে দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় অনেক সাংস্কৃতিক সংগঠন স্থবির হয়ে পড়ে এবং মানুষ সংস্কৃতি চর্চা থেকে দূরে সরে যায়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমানে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা সম্ভব। সুস্থ সংস্কৃতি চর্চা একটি সমাজকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন করে তোলে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সঙ্গীতজ্ঞ বুলবুল আনাম, মৌলভীবাজার ২৫০ শর্য্য হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, প্রভাষক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জলি পাল, উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রায় বিষু, মুখপাত্র দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব গোবিন্দ রায় সুমনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ১৮টি সংগঠনের মধ্যে ৯টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করে। আয়োজকরা জানিয়েছেন, দ্বিতীয় দিনে বাকি ৯টি সংগঠন অংশ নেবে এবং আয়োজনকে আরও বর্ণিল করে তুলবে।