আজ-  ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন : আসামি স্বামী গ্রেফতার «» সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ       «» বগুড়া ল আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ «» কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন।  «» নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার। «» Bangladesh National Flag Raised at the University of Northampton, UK to Mark Independence Day «» সাংস্কৃতিক সংগঠন গুলো এবার বাংলা নববর্ষ উদযাপন করবেন মৌলভীবাজার «» আমার দেখা একাত্তোরঃ উত্তাল মার্চঃ স্বাধীনতার পতাকা উত্তোলক-গনতন্ত্র «» মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা সম্পন্ন

আট বছর পর সিলেট প্রেসবিটারিয়ান খ্রিস্টানদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
প্রায় আট বছর পর দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়ে সিলেট প্রেসবিটারিয়ান খ্রিস্টানদের বৃহত্তম ধর্মীয় সংগঠন সিলেট প্রেসবিটারিয়ান সিনড (এসপিএস)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া(২৭, থেকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) তিন দিনব্যাপী এ সভা সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর সিলেট অঞ্চলের চারটি প্রেসবিটারী থেকে ১০ জন খ্রিস্টান পুরোহিত, ৩০ জন ডিকন, বিভিন্ন চার্চের প্রায় ২৪০ জন প্রতিনিধি এবং প্রায় ৬০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সভা কার্যক্রমের প্রথম দিন শুক্রবার বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম, স্বাগত পর্ব এবং প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

দ্বিতীয় দিন শনিবার বার্ষিক সভার মূল অধিবেশন শুরু হয়। এদিন নমিনেশন কমিটির প্রস্তাব উপস্থাপন, তা গ্রহণ ও অনুমোদন, বিভিন্ন কমিটির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী বছরের জন্য কর্মকর্তা নির্বাচন সম্পন্ন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব ও নির্বাচনসহ অন্যান্য কমিটির কর্মকর্তাদেরও নির্বাচন করা হয়। দিনের কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টায় ধর্মীয় প্রচার সভা অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিন রবিবার সকালে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন ‘প্রভুর ভোজ’ (Holy Communion) অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত পুরোহিত ও পালকগণ অংশগ্রহণ করেন।

পরবর্তী অধিবেশনে দীর্ঘদিন ধরে প্রস্তাবিত চারজনকে প্রো-পালক (Assistant Pastor) হিসেবে অভিষেক প্রদান করা হয়। তারা দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়ন ও প্রস্তুতি গ্রহণ করেছিলেন, যা এই সভার মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।

শেষ অধিবেশনে রেভারেন্ড বি.বি. প্রেস্টিসের খ্রিস্টের বাণী প্রচারের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংগঠনের সদস্য ও খাশি মন্ত্রী ডিভিশন প্রধান সুচিয়াং জানান, 'সম্মেলনটি দীর্ঘদিন পর অত্যন্ত শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিলেট ধর্মপ্রদেশের সব সদস্যারা উপস্থিত ছিলেন।'