আজ-  ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন : আসামি স্বামী গ্রেফতার «» সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ       «» বগুড়া ল আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ «» কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন।  «» নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার। «» Bangladesh National Flag Raised at the University of Northampton, UK to Mark Independence Day «» সাংস্কৃতিক সংগঠন গুলো এবার বাংলা নববর্ষ উদযাপন করবেন মৌলভীবাজার «» আমার দেখা একাত্তোরঃ উত্তাল মার্চঃ স্বাধীনতার পতাকা উত্তোলক-গনতন্ত্র «» মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা সম্পন্ন

বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুল হাছিবের মাতার দাফন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া নিবাসী সিলেট জজ আদালতের প্রবীণ আইনজীবী সহকারী মরহুম মোঃ আব্দুল মুকিতের সহধর্মিণী ও বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা,দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন ভিপি মোঃ আব্দুল হাছিব (জুয়েল) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের  প্রভাষক শাবিপ্রবির প্রাক্তন এলামনাই মোঃ আব্দুল বাছিত (করিম) এর মাতা মোছাম্মত রাণী বেগম রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৭ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৩০ মার্চ) বাদ জোহর বেলা ২ টায় মরহুমার নামাজে জানাজা সিলাম পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার নাতি নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস  অধ্যয়নরত হাফিজ সাকিব আহমেদ।

এদিকে সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুল হাছিব জুয়েলের মাতা মোছাম্মত রাণী বেগমের মৃত্যুতে সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।