আজ-  ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন : আসামি স্বামী গ্রেফতার «» সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ       «» বগুড়া ল আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ «» কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন।  «» নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার। «» Bangladesh National Flag Raised at the University of Northampton, UK to Mark Independence Day «» সাংস্কৃতিক সংগঠন গুলো এবার বাংলা নববর্ষ উদযাপন করবেন মৌলভীবাজার «» আমার দেখা একাত্তোরঃ উত্তাল মার্চঃ স্বাধীনতার পতাকা উত্তোলক-গনতন্ত্র «» মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা সম্পন্ন

মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট জেলা প্রেসবিটারীয়ান খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা ২০২৫ সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ ২০২৬ইং তারিখে সিলেট প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সিনড সভায় সিলেট বিভাগের সকল জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারীয়ান চার্চের ২৫০ জনের অধিক প্রতিনিধি (ডেলিগেট্স) অংশগ্রহণ করেন।

সভার শুরুতে সভাপতির আসন গ্রহণ করেন প্রাক্তন মডারেটর রেভা: বি. বি প্রেন্টিস এবং পরবতীর্তে নবনির্বাচিত মডারেটর রেভা: এভরিসন পতাম। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক নেলসন এন. সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রেভা: সখরিয় কট, কোষাধ্যক্ষ রেভা: এডওয়ার্ড সাইমন সরকার, সদস্য জিডিশন সূচিয়াং এবং রুশ পতাম প্রমুখ। সিনড সভায় ৪জন খৃষ্টিয়ান থিওলজী সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো-পালক (সহ-পালক) পদে অধিষ্ঠিত করা হয়।

রবিবার (২৯ মার্চ) কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের পাম সানডে প্রোগ্রামে পাশ্বর্বতী বিভিন্ন চার্চ থেকে আনুমানিক ৬০০ অতিথি উপাসনায় যোগদানের জন্য মাগুরছড়া পুঞ্জিতে উপস্থিত হন।  সিনড বার্ষিক সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্যসূচী অনুমোদন সাপেক্ষে, আলোচনা ও সিদ্ধান্তগৃহীতসহ সকল কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ার সিনড এর বার্ষিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।