আজ-  ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» পারিবারিক কলহের জেরে নওগাঁর পোরশায় স্বামী কর্তৃক স্ত্রীকে খুন : আসামি স্বামী গ্রেফতার «» সান্তাহার জংশন ষ্টেশনের ওভার ব্রীজের নির্মাণ কাজ বন্ধ : যাত্রীদের চরম দুর্ভগ       «» বগুড়া ল আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে ভাড়াটিয়ার বিরুদ্ধে হিন্দু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ «» কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন।  «» নওগাঁয় বাসের ভেতর থেকে হেলফারের মরদেহ উদ্ধার। «» Bangladesh National Flag Raised at the University of Northampton, UK to Mark Independence Day «» সাংস্কৃতিক সংগঠন গুলো এবার বাংলা নববর্ষ উদযাপন করবেন মৌলভীবাজার «» আমার দেখা একাত্তোরঃ উত্তাল মার্চঃ স্বাধীনতার পতাকা উত্তোলক-গনতন্ত্র «» মাগুরছড়া পুঞ্জিতে খৃষ্টিয়ান সম্প্রদায়ের ৩দিনব্যাপী প্রেসবিটারীয়ান সিনড এর বার্ষিক সভা সম্পন্ন

কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান সম্পন্ন। 

কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে সোমবার বাদ মাগরিব দারুল হিকমাহ একাডেমিতে শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন মাহফুজ আহমদ।

 অনুষ্ঠানে পবিত্র বরকতময় রামাদানের রোজা রেখে আমরা কি পরিমাণ তাকওয়া ও শিক্ষা  অর্জন করলাম এবং ঈদ পরবর্তী দলীয়  কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক,  আামেরিকা প্রবাসী মুহাম্মদ আতিকুর রহমান সাকের,  সংঘটনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোশাহিদ আলী, ইউনিটের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, দারুল হিকমাহ একাডেমির  সুপারিনটেন্ট মাওলানা মহিবুর রহমান, পৌর তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর ০৯ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা রুকন আহমদ, মাওলানা ইমরান আহমদ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বক্তব্যে তারা বলেন পবিত্র বরকতময় রামাদানের তাকওয়া অর্জন ও একমাসের সিয়াম সাধনা নিজের বাস্তব জীবনে কাজে বাস্তবায়ন করতেই হবে বাকী ১১ মাস। ১১ মাস যদি রামাদানের মতো আমরা কাটাতে পারি তাতেই আমরা সফল হব রবের দরবারে। এবং পাশাপাশি দ্বীন কায়েমে নিজের জীবন কে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য কুরবান করতে হবে। আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার দাওয়াত প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের হৃদয়ে পৌছাঁতে হবে। দ্বীনের দাওয়াতী কাজকে আরো গতিশীল করতে হবে। 

পরিশেষে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে শাখার সভাপতি সাহেবের  দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।