আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ বহিস্কার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দলীয় আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় কমিটি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রকার অনৈতিক বা আদর্শ পরিপন্থী কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তৃণমূলের ধারনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোমান আহমদের একটি কল রেকডিং ফাঁস হয়েছে। সেখানে যুবদল ও স্থানীয় এমপি নিয়ে বিরুপ মন্তব্য করায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন।