আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বগুড়া আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

(বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে মোবারকের মোড় নামক স্থানে সরকারি রাস্তার জায়গা জ*ব*র দখ*ল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ওই গ্রামের মোবারক হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রবিবার (২৯ মার্চ) উপজেলার বেজার গ্রামের মোবারকের মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ওই গ্রামের সাজেদুর রহমান নামের এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেজার গ্রামের পূর্ব সাইডে কথিত মোবারকের মোড় নামক স্থানে বেজার গ্রামের মৃত রবেশ আলীর ছেলে মোবারক হোসেন গাড়োহালী মৌজার ৬৬৭ নং খতিয়ানের ১৬২৬ নং দাগের উপর একটি হাসপাতাল নির্মাণ করে ভোগ দখল করে আসছে। উক্ত মোবারক হোসেনের ওই দাগে সম্পত্তি রয়েছে মাত্র পৌনে ছয় শতক। কিন্তু মজার ব্যাপার হলো মোবারক হোসেন আশপাশের সরকারি রাস্তার জায়গা জবর দখল করে প্রায় ১২ শতকের উপর  হাসপাতাল নির্মাণ করে। এছাড়া ওই দাগের পাশ্বে জনৈক সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির সম্পত্তি রয়েছে ওই সম্পত্তির সামনের রাস্তাও জবর দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে। এ সময় এলাকার সচেতন মহল বাধা দিলে তাদের নানা ধরনের হুমকি ধামকি প্রদান করেন মোবারক হোসেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হলো তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সরজমিন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।