আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশু ভর্তি

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে ২৪ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন। ২৯ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। একই সময়ে মোট ৩৭ জন রোগী হাসপাতালে সেবা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামের রোগীদের জন্য পৃথক একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। তবে শজিমেক হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তি নেই। এদিকে, জেলার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, জেলায় আজ ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আগামীকাল রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এর আগে জেলায় ৬ হাজার ডোজ টিকা মজুদ ছিল। তিনি আরও জানান, ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে এবং আগের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতেই কার্যক্রম চলবে।