আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁ জেলার পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা।

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় নেশাগ্রস্থ ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন বাবা। বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ(৩৪) নামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সাথে উসৃংখল আচরণ করে এবং শান্তি শৃংখলা বিনষ্ট করে। বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন। এসময় সে আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান।