আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় মাদকাসক্ত  ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার বালিয়া দিঘী ইউনিয়নের কলাকোপা উত্তর পাড়ায় মাদকাসক্ত কূলাঙ্গার ছেলে শিপনের লাঠি আঘাতে পিতা মোঃ নজরুল ইসলাম (ওরফে) নজু নিহত।  ছেলে শিপনকে গাবতলী থানা পুলিশ গ্রেফতার করেছে। গাবতলী উপজেলা বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের মোঃ নজরুল ইসলাম নজু পিতা মোঃ মোজাহার আলী গ্রাম কলাকোপা পূর্ব উত্তরপাড়া থানা গাবতলী-বগুড়া। প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে শুয়ে পড়েন। গত বুধবার দিনগত রাত অনুমানিক ২ টার সময় তার ছেলে মোঃ শিপন মিয়া (১৮), বাড়িতে এসে দরজা খুলে দেওয়ার জন্য ডাকাডাকী করলে  তার বাবা দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত শিপন মিয়া ক্ষিপ্ত হয়ে, লাঠি দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য সদস্যরা আহত নজরুল ইসলাম নজুকে উদ্ধার করে, চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নজু মৃত্যুবরণ করেন। লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, কীলাঙ্গার ছেলে শিপন একজন মাদক মাদকাসক্ত। উক্ত ঘটনায় কূলাঙ্গার ঘাতক শিপনকে আজ দুপুর ২ টার সময় গাবতলী থানা পুলিশ মালিয়ান ডাংগা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে গ্রেফতার করা হয়।