সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার বালিয়া দিঘী ইউনিয়নের কলাকোপা উত্তর পাড়ায় মাদকাসক্ত কূলাঙ্গার ছেলে শিপনের লাঠি আঘাতে পিতা মোঃ নজরুল ইসলাম (ওরফে) নজু নিহত। ছেলে শিপনকে গাবতলী থানা পুলিশ গ্রেফতার করেছে। গাবতলী উপজেলা বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের মোঃ নজরুল ইসলাম নজু পিতা মোঃ মোজাহার আলী গ্রাম কলাকোপা পূর্ব উত্তরপাড়া থানা গাবতলী-বগুড়া। প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে শুয়ে পড়েন। গত বুধবার দিনগত রাত অনুমানিক ২ টার সময় তার ছেলে মোঃ শিপন মিয়া (১৮), বাড়িতে এসে দরজা খুলে দেওয়ার জন্য ডাকাডাকী করলে তার বাবা দরজা খুলতে দেরি হওয়ায় মাদকাসক্ত শিপন মিয়া ক্ষিপ্ত হয়ে, লাঠি দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য সদস্যরা আহত নজরুল ইসলাম নজুকে উদ্ধার করে, চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নজু মৃত্যুবরণ করেন। লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, কীলাঙ্গার ছেলে শিপন একজন মাদক মাদকাসক্ত। উক্ত ঘটনায় কূলাঙ্গার ঘাতক শিপনকে আজ দুপুর ২ টার সময় গাবতলী থানা পুলিশ মালিয়ান ডাংগা গ্রামের ভুট্টা ক্ষেত থেকে গ্রেফতার করা হয়।
বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে পিতা নজরুল নিহত
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ৯, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ • ৩২ বার পঠিত






