আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

ক্যামেলিয়া হাসপাতাল চালুসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি                                       তারিখঃ ১৩/০৪/২০২৬

 ক্যামেলিয়া হাসপাতাল চালুসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান
দেশের চা-উৎপাদনকারী শীর্ষ কোম্পানি ডানকান ব্রাদাসের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের শ্রমিক-কর্মচারীদের জন্য প্রতিষ্ঠিত ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা বন্ধ থাকায় গত ১৭ দিন অবর্ণনীয় দূর্ভোগের মধ্যে পড়েছেন এসব চা-বাগানে বসবাসকারী লক্ষাধিক চা-জনগোষ্টি। তাই অনতিবিলম্বে ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা চালুসহ ৩ দফা দাবিতে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে কমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৩ এপ্রিল বিকেলে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান নিকট স্মারকলিপিটি পেশ করে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবি জানান। এছাড়া চা-শ্রমিক সংঘের পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় দেশের চা-শ্রমিকরা অত্যন্ত নি¤œ মজুরিতে (দৈনিক সর্বোচ্চ ১৮৭.৪৩ টাকা) শিক্ষা, চিকিৎসা তথা মৌলিক অধিকারের সুযোগ-সুবিধা থেকে কার্যত বঞ্চিত থেকে জীবন সংগ্রামে লিপ্ত রয়েছেন। দেশের চা-উৎপাদনকারী শীর্ষ কোম্পানি ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের শ্রমিক-কর্মচারী ও তার পরিবারের প্রায় লক্ষাধিক জনগণের জন্য ১৯৯৪ সালের ২৬ মার্চ  মৌলভীবাজার জেলার চাতলাপুর চা-বাগানে ৫০ শয্যা বিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা হয়। ১৫ টি বাগানের লক্ষাধিক জনগোষ্টির  চিকিৎসার জন্য যে ন্যূনতম সুযোগ ছিল তাও গত ১৭ দিন যাবত বন্ধ রয়েছে। গত ২৭ মার্চ ২০২৬ তারিখ একজন চা-শ্রমিক সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ঐদিন থেকে ‘ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল’-এর চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জানা যায় ২৬ মার্চ রাতে শমসেরনগর চা-বাগানের বাবুল বরিদাসের ৭ম শ্রেণিতে পড়–য়া ১৩ বছরের স্কুল ছাত্রী ঐশী রবিদাস মাথা ব্যাথ্যা নিয়ে ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি হয়। পরদিন সকালে ঐশী রবিদাসের মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা হাসপাতালের ডাক্তারসহ স্টাফদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে চা-শ্রমিকদের জিম্মি করে চিকিৎসা সেবা বন্ধ করে দেন। গত ১৭ দিনে চিকিৎসার অভাবে ৫ জন চা-শ্রমিকের মৃত্যুর সংবাদও পত্রিকায় প্রকাশিত হয়েছে ।  এপ্রেক্ষিতে চা-শ্রমিক সংঘের পক্ষ থেকে ৪ দফা দাবি বাস্তবায়নের সরকার হস্তক্ষেপ কামনা করেন। ৪ দফা হলোঃ ক) অনতিবিলম্বে শ্রমিকদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল চালু করা হোক। খ) পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্টাফ নিয়োগসহ ক্যামেলিয়া হাসপাতাল আধুনিকায়ন করে পর্যাপ্ত চিকিৎসা ও ঔষুধপত্র, যন্ত্রপাতি সরবরাহ করে অস্ত্রোপচারের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। গ) ঐশী রবিদাসের মৃত্যুর প্রেক্ষিতে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ঘ) হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও স্টাফসহ সকলের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাসপাতালে আনসার নিয়োগ প্রদান করতে হবে।