আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

বগুড়া শাজাহানপুরে সয়াবিন তেল অধিক মূল্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা 

সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর যৌথ অভিযানে বগুড়া শাজাহানপুর উপজেলায় বনানী বাজারে ২টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । আজ সোমবাব (১৩ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর আভিযানিক দলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকার রাজু স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে বোতলজাত সয়াবিন তেল ২ লিটার এর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ থেকে ৪২০ টাকা বিক্রি করা এবং মূল্য তালিকা না, থাকার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৯/২০২৫-২০২৬ তারিখ ১৩/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোহাম্মদ আলী (৮০), পিতা মৃত মংলা মন্ডল, বনানী বাজার শাজাহানপুর বগুড়াকে ৫ হাজার টাকা জরিমানা এবং গৌর সাহা মিষ্টির দোকানে হাইড্রোজ দিয়ে জিলাপী তৈরি করার অপরাধে অভিযোগ নাম্বার-৩৩০/২০২৫-২০২৬ তারিখ ১৩/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪২ ধারায় শ্রী তপন সাহা (৪১), পিতা অতুল চন্দ্র সাহা, সাং মাদলা, থানা-শাজাহানপুরকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।##