মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার:
বাংলা বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হোসাইন আহমদ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে”—এই চিরচেনা আবেগ ও ঐতিহ্যের মধ্য দিয়েই বাঙালি নতুন বছরকে বরণ করে নেয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর ১৪৩৩ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
হোসাইন আহমদ তার শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই দিনে সকল ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি মৌলভীবাজার পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, একটি সুন্দর, নিরাপদ ও উন্নত নগর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নববর্ষের এই শুভক্ষণে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের প্রতিটি দিন হোক মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা






