আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এক পৈশাচিক নাশকতার ঘটনা ঘটেছে। বাগানের পরিত্যক্ত জমিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়ে তোলা কৃষক সাদেক মিয়ার টমেটো ক্ষেতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পরে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।
সরজমিন খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, কৃষক সাদেক হোসেন, চেরাগ মিয়া ও কাজল মিয়া দীর্ঘ পরিশ্রম ও ধার-দেনা করে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজির চাষ করে অর্থনৈতিক সাফল্যের স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুরো ক্ষেতটি জ্বালিয়ে দেয়। বুধবার সকালে নিজের সাজানো ক্ষেত পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন নিঃস্ব হওয়া কৃষকরা। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কৃষক সাদেক জানান, টমেটো গাছ লাগানোর জন্য ৭০ হাজার বাঁশের খুঁটি, ২০ টি কীটনাশক স্প্রে মেশিন, ৬০ বান্ডিল মালচিং পেপারসহ ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।
কৃষক আব্দুল মতিন, জুবেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, মিনার মিয়া, সবুজ মিয়া প্রমুখ জানান, তারা শতাধিক কৃষক কয়েক বছর ধরে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি চা বাগান ম্যানেজার তাদেরকে এ জমিতে চাষাবাদ করতে বাধা প্রদান করেন। কৃষকরা কিছু সময় চেয়েছেন। কিন্তু এরমধ্যেই এরকম পৈশাচিক কর্মকা-ে তারা হতবিহ্বল।
কৃষক সাদেক হোসেন, আব্দুল মতিনসহ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করেন, আগুন দিয়ে কৃষকদের সর্বস্বান্ত করার হীন প্রচেষ্টায় বাগান ম্যানেজার জড়িত। কেউ কেউ মনে করছেন ম্যানেজার নির্দেশে গত মঙ্গলবার রাতের আধাঁরে এ ঘটনা ঘটে।
তবে পাত্রখোলা চা বাগান ম্যানেজার ইউসুফ আলী চা বাগানের বাইরের কৃষকদেরকে আর চাষাবাদ না করতে বলেছেন জানিয়ে কৃষি উপকরণ পোড়ানোর ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ সহায়তার আশ্বাস দেন। এলাকাবাসী এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।