আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

★ 

সিলেটের সুনামধন্য ট্রাভেল এজেন্সি, বন্দর বাজারস্ত রংমহল টাওয়ারের মাদীনা ওভারসীজ ইন্টারন্যাশনাল সার্ভিস ২০২৬ সালের হাজীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নগরীর অভিজাত হোটেল, হোটেল মেট্রোতে। 

১৫ এপ্রিল (বুধবার) দুপুর ১১টায় মাদীনা ওভারসীজের সত্ত্বাধিকারী ও মাদীনাহ হজ্ব-উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহদী হাসানের সভাপতিত্বে শুরু হয় হজ্ব প্রশিক্ষণ-২০২৬। 

অর্ধশতাধিক হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন টিলাগড় পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি বুরহান উদ্দিন কাসেমী। দীর্ঘ দুই ঘন্টাব্যাপী হজ্বের রোকন ও বিভিন্ন আহকামগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেন মুফতি বুরহান উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ জিয়াউর রহমান, আল-আকসার সত্ত্বাধিকারী মিজান উদ্দিন, আল-হাসানার সত্ত্বাধিকারী ফখরুল ইসলাম, মারহাবার সত্ত্বাধিকারী শাহ ইমরান আহমদ, খলিলুল্লাহ মাহবুব, আবু তালহা তোফায়েল ও সাহিদ আহমদ প্রমুখ।