রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ গাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সাইফ ছোটবেলা থেকেই স্পষ্টবাদী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। যেখানে অন্যায় অত্যাচার দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন। বর্তমানে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দাদন ব্যবসায়ী, চোর,অত্যাচারী ও জুলুমবাজ দের কাছে এক আতঙ্কের নাম এই যুবদল নেতা। যেখানে দেখছেন নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন সেখানেই গিয়ে করেছন প্রতিবাদ। যুবদল এই নেতার কারণে এলাকার নিরীহ মানুষ ফিরে পাচ্ছেন তাদের অধিকার। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে।সাইফুর রহমান সাইফ পাঁচগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মনির মিয়া ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাসরিন পারভীন এর কনিষ্ঠ ছেলে। তিনি সুনামের সহিত ছাত্রদল রাজনীতি করে বর্তমানে যুবদলের ইউনিয়ন সদস্য সচিব হয়েছেন। তিনি সব সময় রাজপথে লাড়ক একজন বিএনপির সৈনিক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কারাবরণ করেছেন একাধিকবার।
পাঁচগাঁও এলাকার সংখ্যালঘু অজিদ কুমার সহ একাধিক সংখ্যালঘুরা বলেন, যুবদলের এই নেতার কারণে আমরা অনেক নিরাপদে রয়েছি।আমাদের উপর কেউ জুলুম করতে চাইলে সাইফ ভাই সাথে সাথে প্রতিবাদ করে।
মিন্টু ঘোষ বলেন,অভাবের কারণে এক দাদার ব্যবসায়ীর কাছ থেকে কিছু টাকা এনেছিলাম সময় মত টাকা ফেরত না দিতে পারলে দাদন ব্যবসায়ী আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে চেয়েছিল কিন্তু সাইফ ভাইর কারনে পারেনা।
করুনা দেব বলেন,ঝড়ে আমার ঘর পড়ে গিয়েছিল যুবদল নেতা সাইফুর রহমান সাইফ টিন দিয়ে সাহাষ্য করে আমাকে ঘর বানিয়ে দিয়েছেন।যুবদল নেতা সাইফুর রহমান সাইফ বলেন,আমার বাবা ছিলেন পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যন তিনিও মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছেন,মানুষের সেবা করা আমাদের পরিবারের ধারা বাহিক প্রকিয়া আমিও রাজনৈতি করি মানুষের সেবা করার লখ্যে
যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ১৫, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ • ১৪ বার পঠিত






