আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা «» বগুড়া আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার «» দেওরাছড়া চা বাগানের পুকুরে পূজার প্রতিমা ও বাজারের ময়লা ফেলা: স্বাস্থ্যঝুঁকিতে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী «» মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধেমিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ «» কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ «» দুইজন বিধবা নারীর আয়ের ব্যবস্থা করে দিল রক্ত বন্ধন ফাউন্ডেশন

বগুড়া আদমদীঘিতে মজুদ থাকা সত্ত্বেও তেল না পেয়ে হট্টগোল, ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ


সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও তা সরবরাহ না করায় একটি ফিলিং স্টেশনে ক্রেতাদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নসরতপুর মুরইল এলাকায় অবস্থিত মেসার্স জয় ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দুপুরে কয়েক ঘণ্টা ধরে জ্বালানি তেল বিক্রির পর পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল শেষ হয়ে গেছে বলে ক্রেতাদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত ক্রেতারা। তারা অভিযোগ করেন, পাম্পে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পাম্পের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে পাম্পে ডিজেল ২,৯০০ লিটার এবং পেট্রোল ৭৪০ লিটার মজুদ থাকার সত্যতা পাওয়া যায়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে তিনি বলেন, কোনো অবস্থাতেই জ্বালানি তেলের অবৈধ মজুত বা সরবরাহে গড়িমসি করা যাবে না। নিয়মিত সরবরাহ নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার নির্দেশনাও প্রদান করেন তিনি।