আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা «» বগুড়া আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার «» দেওরাছড়া চা বাগানের পুকুরে পূজার প্রতিমা ও বাজারের ময়লা ফেলা: স্বাস্থ্যঝুঁকিতে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী «» মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধেমিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ «» কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ «» দুইজন বিধবা নারীর আয়ের ব্যবস্থা করে দিল রক্ত বন্ধন ফাউন্ডেশন

বগুড়া শাজাহানপুরে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ১             

                                                                      সজীব হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার শাকপালা মোড়ে একটি পার্কের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো মোঃ তুহিন (১৬), পিতা মোঃ হিরো, ক্যান্টনমেন্ট পাড়া এবং মোঃ সিয়াম (১৭), পিতা মোঃ সাদিকুল ইসলাম, ফুলতলা এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, প্রতিপক্ষের হামলায় দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।##