কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগান এলাকায় অবস্থিত একটি পুকুরকে কেন্দ্র করে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় একটি বড় সনাতন ধর্মীয় মন্দির ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পুকুরটি অবস্থিত। প্রতিবছর এখানে রথমেলার আয়োজন হয় এবং মেলা উপলক্ষে এলাকার মানুষের ব্যাপক সমাগম ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দেওরাছড়া চা বাগানে প্রতি বছর অনুষ্ঠিত বিভিন্ন পূজার দেব-দেবীর প্রতিমা ও পূজার সামগ্রী এই পুকুরেই ফেলে দেওয়া হয়। এতে পুকুরের পানি দূষিত হয়ে পড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূজার প্রতিমা ও অন্যান্য সামগ্রী পুকুরে বিসর্জন দেওয়া হচ্ছে।
এদিকে পুকুরের পাশেই অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা শেষে অনেক সময় পুকুরে হাত-মুখ ধোয় এবং কিছু ক্ষেত্রে পানি পানও করে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, পুকুর পাড়ে নিয়মিত একটি বাজার বসে। বাজারের ময়লা-আবর্জনা এবং রথমেলার বিভিন্ন বর্জ্যও এই পুকুরে ফেলে দেওয়া হয়। এতে পুকুরের পানি দিন দিন আরও নোংরা ও দূষিত হয়ে পড়ছে। অথচ অনেক এলাকাবাসী বাধ্য হয়ে এই পুকুরেই গোসল করেন এবং বিভিন্ন কাজে পানি ব্যবহার করেন।
এলাকাবাসীর অভিযোগ, পুকুরটি শুধু পূজার বিসর্জনের স্থান নয়—এটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পানি দূষণের কারণে বিভিন্ন চর্মরোগ, পেটের রোগসহ নানা সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা অবশ্যই শ্রদ্ধার সাথে করতে হবে, কিন্তু একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষাও জরুরি। বিশেষ করে স্কুলের শিশুদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা পুকুরটি পরিষ্কার করা, পুকুরে ময়লা ফেলা বন্ধে নজরদারি বাড়ানো, নির্দিষ্ট স্থানে পূজার সামগ্রী ব্যবস্থাপনার ব্যবস্থা এবং বাজার ও মেলার বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এলাকাবাসীর দাবি
১) পুকুর পরিষ্কার ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা গ্রহণ২) প্রতিমা বিসর্জনের জন্য আলাদা নির্ধারিত স্থান তৈরি৩) বাজার ও রথমেলার বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন ও নিয়মিত পরিষ্কার৪) স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তায় সতর্কতা অভিযানও পুকুর ঘিরে বেড়া/সতর্কতামূলক সাইনবোর্ড৫) স্থানীয় প্রশাসনের তদারকি ও নিয়মিত






