আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা «» বগুড়া আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার «» দেওরাছড়া চা বাগানের পুকুরে পূজার প্রতিমা ও বাজারের ময়লা ফেলা: স্বাস্থ্যঝুঁকিতে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী «» মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধেমিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ «» কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ «» দুইজন বিধবা নারীর আয়ের ব্যবস্থা করে দিল রক্ত বন্ধন ফাউন্ডেশন

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধেমিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ



মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এহসান বিন মোজাহিদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি।
বিবৃতিতে তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের মিথ্যা মামলা দায়ের একটি নিন্দনীয় ঘটনা। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয় এবং সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
এ ঘটনায় মৌলভীবাজার জেলার সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিবৃতিদাতারা:
সভাপতি, বকসি ইকবাল আহমদ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম
সাধারণ সম্পাদক, দুরুদ আহমেদ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম।