আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁ  জেলা পুলিশের অভিযান : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার  «» বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: পরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি «» নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার «» কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ «» শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর «» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন «» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার



শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন কর্তৃক এপ্রিল ২০২৬ (শনিবার) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর  উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের আওতাধীন বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের পক্ষ থেকে লেঃ মোঃ সামিউল ইসলাম সিয়াম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রস্তুত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাম্প কমান্ডার উক্ত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে