আজ-  ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন। «» শ্রীমঙ্গলের হাইল হাওরে জালে অজগর, উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর «» সম্মানিত গণমাধ্যমকর্মীবৃন্দ, «» ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ «» তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল «» সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন «» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মৌলভীবাজারে যৌত্র অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা



মৌলভীবাজার প্রতিনিধি : ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকল্পে র‌্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর যৌথ অভিযানে জেলার শ্রীমঙ্গল থানাধীন পুরান বাজারে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম থাকা এবং নোংরা পরিবেশের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে গত ১৯ এপ্রিল। অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: আল-আমিন।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী কোন ব্যক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোন প্রক্রিয়ায় কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা এবং কোন পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম না দেওয়ার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, আর্মি ক্যাম্প, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল শ্রীমঙ্গল পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম থাকা এবং নোংরা পরিবেশের দায়ে নাহিদ এন্টার প্রাইজের মালিক শফিকুল ইসলাম’কে ৪,০০০/ টাকা,মেসার্স এসপি ওয়েল মিলসের মালিক অরবিন্দ পাল’কে ২০,০০০/- টাকা এবং মেসার্স গিয়াস ট্রেডার্সের মালিক মোঃ ইসমাইল হোসেন’কে ৩০,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ৫৪,০০০/- টাকা জরিমানা করা হয়।